স্কুলের পাশের দিঘি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলণ বন্ধ করে দেয়ার পর রহস্যজনক কারনে ফের বালু উত্তোলণ শুরু করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব মাহিলাড়া গ্রামের। স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী দিঘি থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলনের জন্য অবৈধ ড্রেজার বসিয়েছিলেন মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন সরদার। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পর শনিবার দুপুরে গ্রাম পুলিশ পাঠিয়ে ড্রেজার বন্ধ করে দেয়া হয়। ওইদিন বন্ধ রাখলেও রবিবার সকাল থেকে অবৈধ ভাবে দিঘি থেকে বালু উত্তোলণ শুরু করা হয়েছে। এতে হুমকির মুখে পরেছে বিদ্যালয়ের ভবন সহ আশপাশের স্থাপনা। অবৈধ বালু উত্তোলণ বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
