ঢাকা বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে চার হাজার পিস ইয়াবাসহ আটক ২

শেখ সোহেল,বাগেরহাট প্রতিবেদক
মে ২৫, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে চার হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান চালক তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) গভীর রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড় থেকে মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সী নামের কাভার্ড ভ্যান তল্যাসি করে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়।ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি মিনারেল ওয়াটার নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল।

আটককৃত কাভার্ডভ্যান চালক মোঃ আইয়ুব আলী হাওলাদার (৪৩) ঝালকাঠি জেলা সদরের মুরাসাতা এলাকার মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে। চাকলের সহযোগী রুবেল হোসেন (২৫) বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটির খালকুলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনাগামী মিনারেল ওয়াটার বহনকারি মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সী নামের কাভার্ড ভ্যান আটক করা হয়। গাড়ির ভেতর তল্লাশী করে চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় চালক তার সহযোগিকে গ্রেপ্তার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

 

সংবাদটি শেয়ার করুন....