ঢাকা শনিবার , ২৭ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

শেখ সোহেল,বাগেরহাট প্রতিবেদক
মে ২৭, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলায় বজ্রপাতে মোংলায় এনামুল শেখ (৩৫) নামের এক ড্রেজার শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এসময় মিলন শেখ নামের আরও এক শ্রমিক আহত হয়।
নিহত এনামুল শেখ রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মোঃ ফজিলত সেখ এর ছেলে। আহত মিলন শেখ মোংলা উপজেলার গোয়ালেরমাঠ মোঃ রেজাউল শেখ এর পুত্র। মিলন স্থঅনীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, বজ্রপাতে একজন নিহত হয়েছেন। একজন চিকিৎসাধীন আছেন। দুই পরিবারের সাথে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন....