ঢাকা সোমবার , ২৯ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

শেখ সোহেল,বাগেরহাট প্রতিবেদক
মে ২৯, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে মায়ের সামনে মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিঞ্জু হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৮ মে) দিবাগত রাত ১১ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। পিঞ্জু পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামের প্রবাসি বদিউজ্জামান খোকার ছেলে।

এর আগে গত শনিবার ভোররাতে প্রতিবেশীর ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পিঞ্জু। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে সোমবার থানায় মামলা দায়ের করেন।এছারা পিঞ্জুর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় যৌন নিপিড়নের অভিযোগে ২ টি মামলাসহ মারপিট, চুরি ও অঙ্গহানির অভিযোগে ৭টি মামলা রয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি পিঞ্জু। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

 

সংবাদটি শেয়ার করুন....