বরিশাল সিটি নির্বাচনে ভোট দিতে আসেনি বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, রাজধানী ঢাকায় অবস্থানের কারণে তিনি বরিশাল সিটি নির্বাচনে ভোট দিতে আসেনি। সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনায়ন বঞ্চিত হওয়ার পরে অভিমান করে আর বরিশালে ফেরেননি মেয়র সাদিক বলে জানিয়েছে সূত্রটি।
এদিকে তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত মনোনায়ন পাওয়ার পরে তার তার পক্ষে কাজ না করারও অভিযোগ রয়েছে সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে।
এসব বিষয় নিয়ে শুরু থেকেই নানা ধরনের অভিযোগ করেছে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আসছেন আবুল খায়ের আব্দুল্লাহ। এমনকি নৌকার প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করারও অভিযোগ রয়েছে সাদিকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪ টায়। নির্বাচনে কয়েটি স্থানে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন প্রার্থীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত ভোট কারচুপির কোন অভিযোগ পাওয়া যায়নি।
