বাগেরহাটে গেল বোরো মৌসুমে পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড কোম্পানির ধানের বীজ ও
শনিবার (৮জুলাই) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পেট্রোকম কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্থ চাষীরা।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত কৃষক মো: কামরুজ্জামান টুকু বলেন,
এসময় উপস্থিত অন্যান্য কৃষকরা পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। ক্ষতিপূরণ পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এবার বোরো মৌসুমে বাগেরহাটের কৃষকরা পেট্রোকেম-৬, পাইয়োনিয়ার এ্যাগ্রো-১৪ ধান ক্রয় করেছেন ৪০০ থেকে ৪২০ টাকা কেজি দরে। এছাড়া কীট নাশক “ফাটারা” ক্রয় করেছেন সাড়ে তিনশ টাকা কেজি দরে।
সংবাদ সম্মেলনে উপস্থিত পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের বাগেরহাটের ডিলার (সরবরাহকারী) ব্যবসায়ী সুমন শেখ বলেন, ১০ বছর ধরে পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের সাথে ব্যবসা করে আসছি। ২০২২ সালের জুন থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এক বছরে এক কোটি টাকার বেশি ঔষধ ও ২০ লক্ষ টাকার ধান বিক্রি করেছি। এর বেশিরভাগই বাকিতে বিক্রি করেছি চাষীদের কাছে। চাষীরা এখন আমার কাছে ক্ষতিপূরণ চাচ্ছেন । আমি একদিকে যেমন কোম্পানিকে ৮০ শতাংশ টাকা দিয়েছি, অন্যদিকে চাষীদের মন রক্ষা করতে গিয়ে নিস্ব হয়েগেছি। বিষয়টি কোম্পানিকে জানানো হলেও, তারা কোন সুরহা করেনি। চাষীদের বাঁচাতে এবং ব্যবসা টিকিয়ে রাখতে কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করেন এই ব্যবসায়ী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটর উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন, কৃষকদের পক্ষ থেকে আমাদেরকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। কৃষকরা আমাদেরকে জানালে, আমরা খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
