ঢাকা রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিজ্ঞানভিত্তিক একমুখী শিক্ষাব্যবস্থার দাবি

আইএম নিউজ
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি :: সর্বজনীন, বৈষম্যহীন, সেক্যুলার, বিজ্ঞানভিত্তিক একমুখী শিক্ষাব্যবস্থার দাবিতে বরিশালে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা দিবস উপলক্ষ্যে বরিশাল বিএম কলেজ জিরো পয়েন্টে রোববার বেলা ১১টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিএম কলেজ শাখা সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে এই রাষ্ট্রশিক্ষাকে বাণিজ্যিক পণ্যে রূপ দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ লাখ শিক্ষার্থীর জন্য জাতীয় বাজেটে কোনো বরাদ্দ হয় না। তার ফলে ক্লাসরুম সংকট, আবাসন-পরিবহণ সংকটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কলেজের মতো ব্রজমোহন কলেজও জর্জরিত। তাই অবিলম্বে সর্বজনীন, বৈষম্যহীন, সেক্যুলার, বিজ্ঞানভিত্তিক, একমুখী শিক্ষাব্যবস্থার দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন....