বাঘের হাত থেকে আমরা ইচ্ছে করলেই বাঁচতে পারি। কিন্তু বাঘকে বাঁচাতে হলে, আমাদের আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে। বাঘের জন্যই সুন্দরবন এত সুন্দর। সুন্দরবনকে বাঁচাতে বাঘ রক্ষা খুবই জরুরী। এজন্য সুন্দরবন সংলগ্ন এলাকাসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। শনিবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলা পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশু
এদিকে বাঘ দিবস উপলক্ষে দুপুরে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী এলাকায় একটি র্যালী বের করা হয়। পরে প্রদিপন আশ্রয়নকেন্দ্রে বাঘ রক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ ওয়াসিউল ইসলাম, শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাহাবুব হাসা
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেনের নেতৃত্বে চাঁদপাই রেঞ্জ সংলগ্ন লোকালয়েও বাঘ দিবস উপলক্ষে র্যালী বের করা হয়। পরে স্থানীয় বাসিন্দা ও বন কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা সভা করা হয়।
