ঢাকা শনিবার , ৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সড়কের ওপর মশারি টাঙিয়ে প্রচারনা

বরিশাল ব্যুরো 
আগস্ট ৫, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতনতার জন্য অভিনব পন্থায় সড়কের ওপর মশারি টাঙিয়ে প্রচার-প্রচারনা করেছেন বেসরকারি শিশু সংগঠন লাল সবুজ সোসাইটি। শনিবার বেলা ১১ টার দিকে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের সড়কে বসে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চিত্র শিল্পী ও লেখক সাইফুল্লাহ নবীন, লাল সবুজ সোসাইটির আয়োজক মো. রফিক, আফরোজা সুরভী, রিফাত হাসান, ইমন, আসিফ ইকবাল জুবায়ের, হাসিবুল ইসলাম প্রমুখ। লাল সবুজ সোসাইটির সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে নগরীতে চলাচলরত পথচারীদের মাঝে ডেঙ্গু থেকে রক্ষা পেতে সচেতনতা বিষয় হ্যান্ডবেল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন....