ঢাকা শনিবার , ৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে শেখ কামালের জন্মদিন পালিত

বরিশাল ব্যুরো
আগস্ট ৫, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মহানগর ও জেলা আওয়ামী লীগসহ প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে শেখ কামালের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছিলো।
শনিবার সকারে নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ও বরিশাল সার্কিট হাউজে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে নয়টায় দলীয় কার্যালয়ের সামনে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর পক্ষে প্রথমে পূস্পার্ঘ্য শ্রদ্ধা নিবেদন করেন বিসিসির প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন। পরবর্তীতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দিন বীর বিক্রমসহ অন্যান্যরা।
অপরদিকে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ ভবনের সামনে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন....