ঢাকা বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

খেলার মাঠে মিললো সাপের ডিম

আইএম নিউজ
সেপ্টেম্বর ২২, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি :: বরিশাল নগরের একটি ক্রিকেট খেলার মাঠ থেকে পদ্ম গোখরা সাপের ডিম উদ্ধার করেছে অ্যানিমেল ওয়েল ফেয়ার অব বরিশাল নামের একটি সংগঠন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরেয় নগরের বান্দ রোড এলাকার যশোর কালার হাউজ সংলগ্ন একটি মাঠ থেকে ডিমগুলো উদ্ধার করা হয়। এসময় ডিমের গর্তে কোনো সাপ পাওয়া যায়নি। অ্যানিমেল ওয়েল ফেয়ার অব বরিশাল এর কর্মকর্তা সৈয়দা সাবিকুন নাহার তুবা বলেন, এখান থেকে একজন আমাদের ডিম পাওয়ার বিষয়টি জানান। পরে তারা আমাদের ডিমগুলোর ছবি তুলে দেন। আমরা বন বিভাগের বিশেষজ্ঞদের ছবি দেখালে তারা এগুলো পদ্মো গোখরার ডিম বলে নিশ্চিত করে।

তিনি আরও বলেন, আমরা ডিমগুলো নিয়ে বাচ্চা ফুটানোর প্রক্রিয়া সম্পন্ন করবো। পরবর্তীতে এগুলো বন বিভাগের মাধ্যমে বনে উন্মুক্ত করা হবে।

স্থানীয় বাসিন্দা মো. জামাল সিকদার বলেন, এই মাঠে ভাই-বন্ধু ক্রিকেট টুর্নামেন্ট চলছে। মাঠে পানি জমার কারণে মাটি কাটা শুরু করলে একটি গর্ত দেখতে পাই। তার মধ্যে সাপের ডিমগুলো ছিলো।

সংবাদটি শেয়ার করুন....