ঢাকা শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

আইএম নিউজ
সেপ্টেম্বর ২৩, ২০২২ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

অভয়নগর প্রতিনিধি :: যশোরের অভয়নগরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর-খুলনা মহাসড়কের উপজেলার প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ আলী যশোরের শার্শা উপজেলার পায়রা গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে। তিনি শার্শা বেদেপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় যশোরগামী পিকআপ ভ্যানের সঙ্গে খুলনাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাইকচালক ইউসুফ আলী মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, মোটরসাইকেল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....