ঢাকা বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির রাজাপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

ঝালকাঠি প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথি শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (০৬ সেপ্টেম্বর) উপজেলা পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে জেলখানা রোডস্থ শহীদ নির্মল চন্দ্র দে পিতা: নারায়ন চন্দ্র দে (কবিরাজ বাড়ি) মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারায়ণ চন্দ্র দে কবিরাজ বাড়ি মন্দিরের সভাপতি বাবু হিমাংশু শেখর দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ৷

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, এ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস সহ আরও অনেকে ৷

পরে বেলা ১২ টায় একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও মন্দির থেকে আগত বিভিন্ন বয়সী হাজার হাজার শিশু-নারী-পুরুষ ও পূন্যার্থী ও ভক্তবৃন্দরা এ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

পরে প্রসাদ বিতরণসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা ।

সংবাদটি শেয়ার করুন....