ঢাকা বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে পল্লী সমাজসেবা কার্যক্রমের সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক কিতরণ

সামীর আল মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঠালিয়ায় সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রমের আওতায় পল্লী অঞ্চলে বসবাসরত দুঃস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ৬০ জন ঋণ গৃহীতাকে ২২ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা নিবার্হী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসন এর সঞ্চালনায় অতিথি ছিলেন আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর। এ সময় বক্তব্য রাখেন সুফলভোগী শৈলেন হাওলাদার, শিউলী বেগম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন....