ঢাকা শুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে: আমু

সামীর আল মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ঝালকাঠি ২ আসনের এমপি আমির হোসেন আমু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের প্রত্যন্ত এলাকায় সব ধরনের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে বাংলার মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন। এর ফলে আন্তর্জাতিকভাবে প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং সম্মানিত করা হয়েছে। জনগণের মাঝে তুলে ধরতে হবে সরকার যে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে। মানুষকে সচেতন করে শহর গ্রাম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে কাজ করতে হবে। তাহলে ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধ করা সম্ভব হবে।

তিনি শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সিভিল সার্জনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক জনসচেতনতা অনুষ্ঠিত জনসচেতনতা সভা প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে জেলা উপজেলার কর্মরত ডাক্তার নার্স ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন....