ঢাকা রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে ছাত্রলীগের বর্ধিত সভা

ঝালকাঠি সংবাদদাতা
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয় করার লক্ষে আলহাজ্ব আমির হোসেন আমু (এম পি) এর নির্দেশনায় ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজবা আহমেদ আলভি, সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রাসেল। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্র লীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।
সদর উপজেলা ছাত্রলীগের আয়োজিত এ বর্ধিত সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন....