ঢাকা সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সামীর আল মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির নলছিটি উপজেলায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মজিবর হাওলাদার (৭০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর)  বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।
গ্রেফতারকৃত মজিবর হাওলাদার উপজেলার কাঠিপাড়া এলাকার মৃত চানু হাওলাদারের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর মা নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার  সূত্রে জানা গেছে, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে রোববার সকালে ওই শিক্ষার্থীর মা তার ছোট ভাইকে নিয়ে মদরাসায় গেলে ঘরে কেউ না থাকায় একা পেয়ে মজিবর তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে মেয়েটির মা বাড়িতে আসলে ঘরের পিছনের দরজা দিয়ে মজিবর পালিয়ে যায়।এ ঘটনায় অভিযুক্ত মজিবরের শাস্তি দাবি করেছেন নির্যাতিতার স্বজন ও এলাকাবাসী।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, মামলা দায়ের হওয়ার পর রোববার বিকেলে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আসামিকে ঝালকাঠি আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন....