বরগুনা জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত হয়েছেন বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. খলিলুর রহমান।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার দিবস উপলক্ষে জেলা পর্যায়ে অনুষ্ঠিত এক সভায় জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম তার হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলার পুলিশ সুপার মো: আব্দুস ছালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস ও বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারমান মনিরুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন। এর আগে বরগুনা জেলা প্রশাসন কর্তৃক জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যান) মনোনীত হন তিনি।
তার এ অর্জনে প্রভাষক আশ্রাফুল হাসান লিটন, হোসনাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য আলতাফ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক আভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
