ঢাকা বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে সরকারি বিআরডিবি ভবনে জুয়ার আসর, আটক ৫

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে সরকারি ভবনে জুয়ার আসর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি)‘র ভবনের মধ্যে জুয়ার আসর চলাকালীন এসময় হাতে-নাতে আটক ও তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দেওয়া হয়েছে।
জানা যায়, অভিযানকালে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লি: (ইউসিসিএ)‘র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল (৫০), দক্ষিণ বেতাগী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গনির পুত্র মো. শাহজালাল (৪৯), উত্তর বেতাগী গ্রামের বাসিন্দা মৃত হেমায়েত উদ্দিনের পুত্র মো: জসিম উদ্দিন সিকদার (৪৫), কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ আলীর পুত্র তোফাজ্জল হোসেন (৪৮), ঝোপখালী গ্রামের বাসিন্দা মৃত আইউব আলী চাঁদের পুত্র মো. ইউনুস(৫২) সহ পাঁচজন কে গ্রেপ্তার করে বরগুনা ডিবি পুলিশ।
বরগুনা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, ‘বেতাগীতে সরকারি বিআরডিবি’র ভবনে জুয়ার আসর বসিয়ে কিছু জুয়াড়ি জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই অফিস থেকে জুয়ার খেলার সরঞ্জামাদি ও নগদ ২৮ হাজার ২৪০ টাকাসহ ৫ জনকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ স্থানীয় প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যালয় জুয়ার আসর বসিয়ে আসছিলেন।
বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতাগী থেকে ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৮ হাজার ২৪০ টাকে এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধ জুয়া আইনে মামলা করা হয়েছে।
জুয়ার আসর বসার বিষয় উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: হাসান আল বাসার বলেন, ‘আমি এর আগে কিছুই জানতাম না। অভিযানের পর নজড়ে আসে। সভাপতি ও তার দপ্তর সম্পূর্ণ আলাদা। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দপ্তরের কাজ সম্পন্ন করে আমি বাস্য়া ফিরে যাই। অফিস শেষে সভাপতি তাঁর দপ্তরে বসে কি করেন না করেন তা জানা আমার এখতিয়ারের মধ্যে নয়।

সংবাদটি শেয়ার করুন....