ঢাকা শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৩ হাজার

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে ১টি ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (দুপুরে) উপজেলার পৌর শহরের ফরাজী ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ অর্থ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেতাগী উপজেলা নির্বাহী করমকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ। অভিযানে বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর উপস্থিত ছিলেন।
জানা গেছে, ডেঙ্গু টেষ্টে সরকারিভাবে নির্ধারন করে দেওয়া টাকার চেয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, জনবল সংকট ও দক্ষ টেকনিশিয়ান না থাকায় এ জরিমানা আদায় এবং আগামীদিনে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে দেওয় হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ফাহমিদা লস্কর জানান, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে আমরা ডায়াগনষ্টিক সেন্টারে পরিদর্শনে যাই। পরীক্ষা-নিরীক্ষায় রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনায় অসংগতি ছিলো যার জন্য তাদেরকে জরিমানা ও আগমী দিনে দ্রæত সংশোধনের জন্য সতর্ক করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউএনও ফারুক আহমেদ বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১টি ডায়াগনষ্টিক সেন্টারে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....