ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।
সভায় আরও উপস্থিত ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান, কুলকাঠি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু, প্রেসক্লাব সভাপতি ডা. মো. ইউসুফ আলী তালুকতার, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবদুল গাফফার খান, নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান সেন্টু, আনসার বিডিপি কর্মকতা বিজন দাস, পুজা উদযাপন কমিটির সভাপতি জনার্ধন দাস, সাধারণ সম্পাদক তপন কুমার দাস, প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের কার্যালয় শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক কন্টোল রুম চালু থাকবে। উপজেলার ২২টি পূজা মন্ডপে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
