বরগুনার বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে ডাস্টবিন বিতরন করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে
বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার আনুষ্ঠানিকভাবে এ ডাস্টবিন বিতরন করেন।
বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কেন্দ্রীয় যুবলীগের আয়োজনে এ উপলক্ষে উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক, বামনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী হাওলাদার,কৃষি বিষয়ক সম্পাদক মো: ছগির জামান,বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, বেতাগী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান স্বপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
জানা গেছে,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট শহর, গ্রাম, স্কুল, কলেজ গড়তে ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতার অংশ হিসেবে উপজেলার পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের হাঁট বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরন করা হয়।
