দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগিতা‘২০২৩ শুরু হয়েছে। শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৭ অক্টোবর) সকালে রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন ও প্রিন্সেস শার্লিন অফ মোনাকো ফাউন্ডেশনের সহযোগিতায় সিআইপি আরবির আয়োজনে ভাসা প্রকল্পের আওতায় উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিশুদের নিয়ে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন শিপন জোমাদ্দার ও বিশেষ অতিথি এরিয়া কো-অর্ডিনেটর রজত সেন।
আয়োজকরা জানান, ৩ অক্টোবর থেকে ইতোমধ্যে অনুষ্ঠিত উপজেলার বেতাগী পৌরসভা, সদর ইউনিয়ন, বেতাগী, মোকামিয়া, বুড়ামজুমদার ও সড়িষামুড়ি ইউনিয়নে এসব প্রতিযোগিতায় ৬-৮ বছর এবং ৯-১০ বছরের ছেলে মেয়েরা চার ভাগে অংশ গ্রহণ করে। প্রতিটি প্রতিযোগিতা শেষে শিশুদের পুরস্কার বিতরণ করা হয় এবং এবছর বেতাগী উপজেলায় ২২ টি কেন্দ্র ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর ১টি পৌরসভা সহ ৭ ইউনিয়নে ইউনিয়ন ভিত্তিক এবং সর্বশেষে উপজেলা পর্যায়ে ১টি সমাপনী সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হবে।
