ঢাকা সোমবার , ৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল নেতার বাড়িতে বিয়ের দাবীতে তরুনীর অনশন

বরিশাল ব্যুরো
অক্টোবর ৯, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফেসবুকে পরিচয়ের সূত্রধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অতঃপর বিয়ের প্রলোভনে প্রেমিকাকে বিভিন্নস্থানে নিয়ে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আহবায়ক ইততেশাম পারভেজ।
এরপর বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করা হলে গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের মামা বাড়িতে ডেকে এনে পালিয়ে যায় প্রেমিক পারভেজ। উপায়অন্তুর না পেয়ে বিয়ের দাবীতে প্রেমিক ইততেশাম পারভেজের বাড়িতে অনশন শুরু করেন নবম শ্রেনীতে পড়–য়া প্রেমিকা তরুনী। এসময় পারভেজের মামাসহ তার স্বজনরা ওই তরুনীকে মারধর করে ঘরে তালা ঝুঁলিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ করেন ওই তরুনী।
সোমবার (৯ অক্টোবর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই নাসির উদ্দিন বলেন, বিয়ের দাবিতে অনশন শুরু করা তরুনী মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের বাসিন্দা। তিনি আরও বলেন, ওই তরুনীর আত্মহত্যার হুমকি দেওয়ার খবর পেয়ে রবিবার দিবাগত রাতে ঘটনাস্থলে পৌঁছে তরুনীকে উদ্ধার করে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্যর জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা ইততেশাম পারভেজের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন....