ঢাকা সোমবার , ৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
অক্টোবর ৯, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় বেতাগী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষনা বিভাগের উপ-পরিচালক ডা: মীর মোবারক হোসেন দিগন্ত , সন্বয় বিভাগের সহকারী পরিচালক ডা: এএসএম ইমতিয়াজ হোসেন, সহকারী পরিচালক ডা: গোলাম কাওছার হিমেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিপূল সিকদার, বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান, প্রধান শিক্ষক জেসমিন আক্তার বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস জানিয়েছে, এ বছর এ উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে অধ্যায়নরত সহ ৪৪ হাজার ৭৬১ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এ জন্য প্রতিটা বিদ্যালয়ে পৃথক ক্যাম্প স্থাপিত হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন....