ঢাকা সোমবার , ৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট বরগুনা গড়তে বেতাগীতে ডক্টর মাহবুবুরের গণসংযোগ ও মতবিনিময়

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
অক্টোবর ৯, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা ও বেতাগী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডক্টর মাহবুবুর রহমান (টুকু) শোডাউন, গণসংযোগ এবং গনমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় সভা করেছেন। এসময় ডক্টর মাহবুবুর রহমান (টুকু) নানা বয়েসী মানুষের সাখে কথা বলেন।

সোমবার (০৯ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে শোডাউন ও গণসংযোগ শেষে সন্ধ্যা ৬ টায় পৌর শহরে বেতাগী প্রেসক্লাবে গনমাধ্যম কর্মিদের সাথে এক মতবিনিময় সভা করেন।

মতবিনিময় কালে ডক্টর মাহবুবুর রহমান (টুকু) বলেন, আমি বরগুনা-২ আসনের প্রত্যেকটি মানুষের সেবা করার উদ্দেশ্যে আমেরিকা থেকে দেশের উপকূলীয় জনপদ বরগুনা জেলার পাথরঘাটা, বামনা ও বেতাগীতে আত্মার টানে ছুটে এসেছি। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। জনত্রেী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে স্মার্ট বরগুনা গড়তে এবং সুখ-দু:খে আপনাদের পাশে থেকে এখানকার মানুষের স্বপ্ন বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা চালাবো।

 

সংবাদটি শেয়ার করুন....