ঢাকা মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে ১ ঘন্টার প্রতীকী ইউএনও‘র দায়িত্ব পালন করলেন স্কুল ছাত্রী নুপুর

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
অক্টোবর ১৭, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

বেতাগীতে ১ ঘন্টার জন্য প্রতীকী ইউএনও‘র দায়িত্ব পালন করলেন বেতাগী গালস স্কুল এন্ড কলেজের নুপুর নামে এক স্কুল ছাত্রী।

কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় এ অনুষ্ঠানের আয়োজন করে বরগুনার বেসরকারী উন্নয়ন সংস্থা সিবিডিপি, প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ)।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ  এর কাছে দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী  উপজেলাকে  শিশু ও নারীদের সুষ্ঠু নেতৃত্বের বিকাশ, নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতারোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকী দায়িত্ব পাওয়া ওই ইউএনও বেতাগী গালস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী এবং সে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বেতাগী উপজেলার শিশু গবেষক তাকওয়া তারিন নুপুর ।

এনসিটিএফ সভাপতি মো: খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও‘র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বিশেষ অতিথি ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জাফর হাওলাদার, সিবিডিপি নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ,  বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীম ফারুক, বেতাগী গালস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল রহিম হাওলাদার,  সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার,  সিআইপিআরবি বেতাগী এরিয়া অফিসার রজত সেন, এনসিটিএফ এর আরিফুর ইসলাম মান্না,  মোঃ ইমামা, মোঃ সুমন মিয়া , তন্ময়, সৌরভ, বামনা উপজেলা এনসিটিএফ এর সভাপতি  ইনসানা রহমান তাজ্জি প্রমুখ

পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতারোধে উপস্থিত অতিথিবৃন্দরা আলোচনা করেন। এছাড়াও বেতাগীতে  শিশুদের জন্য একটি শিশু পার্ক ও প্রতিষ্ঠান পর্যায়ে টাস্ক ফোর্স গঠন ও  শিশু বান্ধব কর্ণার স্থাপনের প্রস্তাব দেন।

 

 

সংবাদটি শেয়ার করুন....