ঢাকা শনিবার , ২১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে কেন্দ্রীয় যুবলীগ নেতার উপহার সামগ্রী ও সহায়তা প্রদান

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
অক্টোবর ২১, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার বেতাগীতে দুর্গা পূজা উপলক্ষে উপপহার সামগ্রী, নগদ আর্থিক সহায়তা প্রদান এবং মন্ডপ পরিদর্শন করেছেন ।

বেতাগী মুক্তিযোদ্ধা উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে শনিবার দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং উপপহার সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন। এর আগে উপজেলার ৩৭টি পুজা মন্ডপের একাধিক মন্ডপ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেতাগী পৌরসভার সাবেক কাউন্সিলর সুমন গুহ, উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন, বেতাগী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. লুৎফর রহমান স্বপন, হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রিপন। অনুষ্ঠানে বেতাগী,বামনা ও পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ভাতৃপ্রতীম অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, দেশ আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। কিন্ত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি ক্ষমতায় এলে দেশ তাঁরা বিক্রি করে দেবে। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্গা পূজা উপলক্ষে আমি ১০ লক্ষ টাকার উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছি। তিনি আবার ক্ষমতায় এলে দেশের আরও দ্বিগুণ উন্নতি হবে।

 

সংবাদটি শেয়ার করুন....