ঢাকা রবিবার , ২২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাঠালিয়া উপজেলায় যুগ্ম সচিব কামাল হোসেনের শুভেচ্ছা বিনিময়

সামীর আল মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহা অষ্টমীতে কাঠালিয়া উপজেলার শ্রী শ্রী আওরাবুনিয়া লঞ্চঘাট বাজার সার্বজনীন দুর্গা  মন্দিরে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ কামাল হোসেন, ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার (সিভিল সার্জন অবঃ) । এসময় আরো উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি বাবু বিনয় কৃষ্ণ হালদার, সাধারণ সম্পাদক বাবু অনিমেষ দুয়ারী,বেতাগী সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বাবু শক্তিপদ বিশ্বাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক বাবু কমল কৃষ্ণ রায়, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু শ্যামল কৃষ্ণ দুয়ারী ,৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু সঞ্জয় বেপারী সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....