শারদীয় দুর্গোৎসব ঘিরে সারাদেশের ন্যায় বরগুনার বেতাগীতে সার্বজনীন পূজা মন্ডপে কুমারী মেয়েদের উপস্থিতি আর দর্শনার্থীর ভিড়ে আনন্দমুখর পরিবেশে মহাষ্টমী ও কুমারীপূজা সম্পন্ন হয়েছে
রোববার (২২ অক্টোবর) সকাল থেকে পূজা মন্ডপে শত-শত দর্শনার্থীর ভিড় জমে এবং মহাষ্টমীর এ পূজা অনুষ্ঠিত হয়। দেবীর অষ্টমী বিহিত পূজা শেষে আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতি। কুমারী মেয়েদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে পূজা মন্ডপ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় অংশ গ্রহণ করেন।
এদিকে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. আবদুস ছালাম। এ সময়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম, সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা সুধীর মাস্টার পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, বেতাগী পৌরসভার কাউন্সিলর মোঃ কামাল হোসেন পল্টু, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ গুহ সুমন, পূজামন্ডপ কমিটির সভাপতি সুভাষ মন্ডল ও জেলা উদযাপন কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় হালদার উপস্থিত ছিলেন । পরিদর্শনকালে তাঁরা পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং নিরাপত্তা কর্মীদের বিভিন্ন প্রকার নির্দেশনা প্রদান করেন এবং অতিথিবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
অন্যান্য বছরের মত পূজা মন্ডপ গুে
