দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে এখানকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বন্ধ রয়েছে সকল ধরনের নৌযান চলাচল। রাতে আশ্রয় কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।
সেই সঙ্গে উপজেলার ১১৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ৮টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় থেকে জানমালের ক্ষতি এড়াতে ও জনগণকে সচেতন বরতে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেল চারটায় উপজেলা পরিষদ হল রুমে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফারুক আগমদের সভাপতিত্বে এ সময় ঘূর্ণিঝড় ‘হামুন’ থেকে নিরাপদে থাকতে সকলকে আশ্রয় কেন্দ্রেগুলোতে যাওয়ার জন্য নিদের্শ প্রদান করে। এমন ভয়াবহ ঘূর্ণিঝড় হামুনের খবরে উপকূলীয় নদীর তীরবর্তী এ এলাকায় সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।
বেতাগী উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদ জানান, জানমালের ক্ষতি এড়াতে এরই মধ্যে জনগণকে সচেতনতা সৃষ্টি এবং রাতে উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।
