ঢাকা বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে যুব দিসব উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
নভেম্বর ২, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা বেতাগীতে জাতীয় যুব দিবস উপলক্ষে  গ্রিন পিস সোসাইটি‘র আয়োজনে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গ্রিন পিস সোসাইটি কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. সোহেল মীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম মুন্নার সঞ্চালনায় বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মো.রেজাউল করীম ফারুক সিকদার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুল ইসলাম মন্টু। অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন কার্যনিবাহী কমিটির দপ্তর সম্পাদক নিখিল শীল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন দেবনাথ, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সহ সভাপতি জেরিন,সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক নুপুর প্রমুখ।

এ সময় বক্তারা স্মার্ট বাংলাদেশ গঠনে তৃণমূলের যুবদের স্মার্ট নাগরিক হওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরে বলেন, দেশে এই মূহুর্তে ডেমোগ্রাফিক্যাল ডেভিডেন্ট চলছে পাঁচ কোটি ত্রিশ লক্ষ যুবর এই মহাসমারোহে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এবং এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে যুব সংগঠনসমূহকে একযোগে ধারাবাহিকভাবে কাজ করার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন....