বরগুনার বেতাগীতে জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) রাতে পৌর শহরস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদীসুর রহমান পান্না, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা খাইরুল আসলাম কবির ও উপজেলা যুবলীগের সভ্পাতি জহিরুল ইসলাম লিটন ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
