ঢাকা মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান পালন

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
নভেম্বর ৭, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, প্রচার পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার  ফারুক আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন মাহামুদা খানম, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম চিনু, বেতাগী নাগরিক ফেরামের সভাপতি লায়ন শামীম সিকদার প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কমকর্তা তানজিলা আহমেদ।

 

 

সংবাদটি শেয়ার করুন....