ঢাকা শনিবার , ১১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় শহরের টাউনহল দলীয় জেলা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুবলীগের ঝালকাঠি জেলা আহ্বায়ক রেজাউল করিম জাকিরের (জি এস জাকির)নেতৃত্বে কলেজ রোড় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের শহর ঘুরে রোনালসে রোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি।

জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এমরান হোসেন সুপ্তি, যুগ্ম আহ্বায়ক আলী আজগর আকাশ, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু ও খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স প্রমুখ।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন....