ঝালকাঠি পৌর শহরে পোস্ট অফিস সংলগ্ন ১৬-১১-২০২৩ ইং তারিখ সকাল ০৮,৫৫ ঘটিকায় ঝালকাঠি জেলা শহরস্থ এলাকায় বিএনপি ও জামায়াতের অবরোধের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মোটরসাইকেল মহড়া চলাকালীন সময়ে আওয়ামী লীগের দু-গ্রুপের দলীয় কোন্দলের জেরে ০৪ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।আহতরা জানিয়েছে কমিটি গঠন ও আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে এঘটনা ঘটে।এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন গুরুতর জখম হয়েছে।
আহত ০৪ জন হলো জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সৈয়দ মিলন (৪০), পিতাঃ দেলোয়ার হোসেন,সাং ডাক্তারপট্টি, ০৫নং ওয়ার্ড, ঝালকাঠি পৌরসভা, ঝালকাঠি(০২) তরিকুল ইসলাম অপু (৩৫) পিতাঃ লিয়াকত আলী, সাং মল্লিক বাড়ি, বিকনা, ঝালকাঠি সদর, ঝালকাঠি (০৩)হারুন হাওলাদার ওরফে টাইগার হারুন (৬০), পিতাঃ মনতাজ উদ্দিন, সাং ইছানিল,০৭নং ওয়ার্ড, ঝালকাঠি পৌরসভা ঝালকাঠি(০৪) সাগর, (৩০) পিতাঃ মুজিবুর রহমান, সাং বিকনা, ০১নং ওয়ার্ড, ঝালকাঠি পৌরসভা, ঝালকাঠি।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ০৪জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ মিলন সহ বাকি ০৩ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান ,এই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ বা মামলা হয়নি।(রিপোর্ট লেখা পর্যন্ত সময় ১.১৫ মিনিট)
ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ এলাকায় টহলে রয়েছে।বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
