ঢাকা বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নিম্নচাপের প্রভাবে বেতাগীতে বৃষ্টি, উদ্বিগ্ন মানুষ

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
নভেম্বর ১৬, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নেওয়ায় দেশের ্উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে ভোর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি ও কখনো মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আকাশে জমে আছে গাড় মেঘ। সম্ভাব্য ঝড়ো হাওয়ার শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এখানকার মানুষ। রাস্তাঘাটেও মানুষের চলাচল কম।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সর্বশেষ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পাশপাশি তৎসংলগ্ন এলাকায় অবস্থানররত নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারী বৃষ্টি সেই সাথে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
বিষখালী নদীর তীরবর্তী বেড়িবাঁধের বাইরে থাকা পরিবারগুলোও আতঙ্কে রয়েছে। সাথে পানিবৃদ্ধিরও আশঙ্কা করছেন তাঁরা। নদীরতীরবর্তী উত্তর বেতাগী গ্রামের বাসিন্দা আজমল হোসেন জানান, তাদের আরও আশঙ্কা রয়েছে ঝড়-জলোচ্ছাস হলে আগের ন্যায় তাদের বাড়িঘর ও জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদ জানান, ঝড় মোকবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিষখালী নদীতে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং স্বল্প সময়ের মধ্যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....