ঢাকা শুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর
উপেক্ষিত নির্বাচন কমিশনের নিদের্শনা

বেতাগীতে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারনা সামগ্রী এখনো অপসারণ হয়নি

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
নভেম্বর ২৪, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারনা সামগ্রী এখনো অপসারণ করা হয়নি। ফলে উপেক্ষিত হচ্ছে নির্বাচন কমিশনের নিদের্শনা।
বেতাগী পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, এখনো ভবন,গাছ ও খুঁটির সাথে জুলছে সম্ভাব্য প্রার্থীদের পোষ্টার, ফেস্টুন ব্যানার, দেয়াল লিখন ও বিল বোর্ড।
জানাগেছে, গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ওই দিনই নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল ধরনের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারনের নির্দেশ দেন। কিন্তু এ আসনের নির্বাচনী এলাকার সম্ভব্য প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ করেনি।
ওই নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারনা সামগ্রী ( পোষ্টার, ব্যানার, দেয়াল লিখন, বিল বোর্ড, গেইট, তোরণ, ঘের, প্যান্ডেল ও আলোক সজ্জা) স¤াা¢ব্য প্রার্থীদের নিজ খরচে অপসারণ করতে হবে। কিন্তু সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র এবিএম গোলাম কবির, বাংলাদেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার,পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: জাবির হোসেন, মহিলা সংরক্ষিত আসনের এমপি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সুলতানা নাদিরা, বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাশেদ হাওলাদার, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান এমপি আলহাজ¦ শওকত হাচানুর রহমান রিমন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক প্রবাসী ড. মাহাবুবুর রহমান, বাংলাদেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: আমিনুল ইসলাম খান, মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি বাংলাদেশ মহিলা আওয়াামী লীগের সহ-সভাপতি নাসিমা ফেরদৌসী, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু। নোটিশ জাড়ির পর আজও তা অপসারণ করেনি।
গত রোববার বরগুনা জেলা প্রশাসক ও রিটানির্ং অফিসার মোহা: রফিকুল ইসলাম এ নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণের নোটিশ দিয়েছেন। কিন্তু সম্ভাব্য প্রার্থীরা তার নোটিশও উপেক্ষা করছেন। সম্ভাব্য প্রার্থীরা প্রচারনা সামগ্রী অপসারণ না করায় উপেক্ষিত হচ্ছে নির্বাচন কমিশনের নিদের্শনা। এখনো গাছ ও বিদ্যুতের খুটির সঙ্গে লটকানো সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, পোষ্টার, ব্যানার, ফেষ্টুন বহাল তবিয়তে রয়েছে।
বেতাগী পৌরসভার ভারপ্রাপ্ত ও প্যানেল মেয়র মাসুদুর রহমান খান বলেন, নির্বাচন কমিশনের দেয়া নোটিশের নির্দেশ মোতাবেক সম্ভাব্য প্রার্থীদের বিদ্যমান নির্বাচনী প্রচার সামগ্রী যতদ্রæত সম্ভব তা অপসারণের জন্য পৌরকর্মচারিদের নির্দেশ দিয়েছি।
বেতাগী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হোসেন বলেন, সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচার সামগ্রী এখনো অপসারণ না হলেও দ্রæত সময়ের মধ্যে যাতে অপসারণ করা হয় সে বিষয় সহকারি রিটানির্ং অফিসারের পরামর্শ সাপেক্ষে পদক্ষেপ নেবো।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানির্ং অফিসার ফারুক আহমদ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-২ আসনের নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলকে লিখিত নোটিশ দেওয়া হয়েছে। অপসারণ না করা হলে রিটানির্ং অফিসার নিদের্শনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন....