আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে ৭ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছে ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের ও ১জন স্বতন্ত্র প্রার্থী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলা রিটানির্ং অফিসার মো: রফিকুল ইসলামের নিকট দুপুরে তাদের মনোনয়নপত্র জমা দেন বলে জেলা রিটানির্ং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।
এরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)‘র কেন্দ্রীয় ষ্ট্যাডিং কমিটির সদস্য প্রফেসর ড. আব্দুর রহমান খোকন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিশিস্ট শিল্পপতি মিজানুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের এ্যাডভোকেট মিজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টি আবু বকর সিদ্দিক, তুণমুল বিএনপির মো: কামরুজ্জামান লিটন, তরিকত ফেডারেশনের শাহ আবু কালাম ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম।
