ঢাকা শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে পেঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
ডিসেম্বর ৯, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে পেঁয়াজের বাজারে হঠাৎ করে ঝাঁজ বেড়ে অস্থির হয়ে ওঠে। এই সময়ে অস্বাভাবিকভাবে পণ্যটির দাম বাড়ায় বিপাকে পড়েছে মানুষ।

শনিবার (৯ ডিসেম্বর) বেতাগী শহরের বাজার ঘুরে দেখা যায়, বাজারে অনেক খুচরা ব্যবসায়ীরা পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ হওয়ার খবর না জানায় সকাল থেকে ১১ টা পর্যন্ত যাদের কাছে আগের পেঁয়াজের মওজুত ছিলো তারা ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি করে আসছিলো কিন্ত দুপুর ১২ টার দিকে নিষিদ্ধের খবর জেনে যাওয়ায় হঠাৎ করে সকল দোকানে পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা বেড়ে বাজার আস্থির হয়ে ওঠে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাজারে প্রতি কেজিতে ৭০-৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। হঠাৎ দাম বাড়ার কারণে বিভিন্নভাবে ক্ষতির মুখে পড়ছেন কিছু খুচরা ব্যবসায়ীরাও। তবে শেষ পর্যন্ত তাঁরা দাম বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নিলেও পকেট কাটা পড়ছে সাধারণ ক্রেতাদের বলে স্থানীয়রা জানায়।

বেতাগী কাঁচাবাজারে আসা সাধারণ ক্রেতা শামীম মিয়া (৪৫) বলেন, ‘বাজারে পেঁয়াজের যথেষ্ট সরবরাহ থাকলেও দাম বেশি হওয়ায় আমরা অসহায়। এক রাতেই কেজিতে ৮০ টাকা বেড়েছে। তাই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের কাছে দাবি করছি।’

উপজেলার বেতাগী পৌর শহর, বিবিচিনি ইউনিয়নের গড়িয়া বুনিয়া বাজার, মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া বাজার , হোসনাবাদ ইউনিয়নের জলিসার হাঁট, বুড়ামজুমদার ইউনিয়নের কাজীর হাঁট, কাউনিয়া বাজার, বদনীখালী বাজার, কাজিরাবাদ ইউনিয়নের কুমড়াখালী বাজার, চান্দখালী বাজার ও সড়িষামুড়ি ইউনিযনের মায়ার হাঁট সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত শুক্রবার (৮ ডিসেম্বর) ভারত থেকে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ হওয়ার খবরে ঐদিন রাতে কতিপয় বাজারে যেখানে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হয় পেঁয়াজের। সেখানে শনিবার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বেতাগী উপজেলা শাখাা সভাপতি প্রভাষক আবুল বাসার খান বলেন, এটা মুনাফাখোর ব্যবসায়ীদের কারসাজি। এখনই দাম বৃদ্ধির লাগাম টানতে হবে। উপজেলা প্রশাসনকে বাজারে তদারকি বাড়ানোর পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।

এ বিষয় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমদ বলেন,দেশের সবখানেই পেঁয়াজের দাম বেড়েছে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং চলবে। তবে কেউ কারসাজি করলে তাদের আইনের আওতায় আনা হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন....