বরগুনার বেতাগীতে ভিটামিন-এর অভাবজনিত রোগ প্রতিরোধে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ‘র উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা.ফাহমিদা লস্কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।
এ সময় আলোচনায় অংশ গ্রহণ করেন, সাপ্তাহিক বিষখালী পএিকায় সম্পাদক আব্দুল সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, স্বেচ্ছাসেবী সংগঠনের গ্রিন পিস সোসাইটি সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্না, উপজেলা যুব রেডক্রিসেন্টের সেবা ও স্বাস্থ্য বিভাগের উপ-প্রধান মো: সুমন মিয়া প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামী ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ১৬৯টি টিকাদান কেন্দ্রে ১৩ হাজার ৬৫৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর জানান , ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ‘ভিটামিন এ’ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাসের শিশুদের একটি লাল রঙের ‘ভিটামিন এ ক্যাপসুল’ খাওয়ানো হবে।
