বরগুনার বেতাগীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও মোনাজাতের আয়োজন করা হয়।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মাহাবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোতালেব সিকদার, রেজাউল করিম ফারুক, উপজেলা কৃষি অফিসার তানজিলা আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুর রহমান ও উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: নাহিদ ফারজানা শান্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে।
শেষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
