ঢাকা রবিবার , ১৬ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ট্রলিতে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

আইএম নিউজ
অক্টোবর ১৬, ২০২২ ৬:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

চরফ্যাশন প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা দিয়ে আরোহী রাশেদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

এ সময় মোটরসাইকেলের অন্য দুই আরোহী আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

শনিবার রাতে দুলারহাট সড়কের বশরত উল্লাহ চৌহমনী এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ আমিনাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নসু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চরফ্যাশন-দুলারহাট সড়কের বশরত উল্লাহ চৌহমনী একটি ট্রলি সাইড করে দাঁড়িয়ে রেখে চালক পার্শ্ববর্তী দোকানে চা পান করতে যান। এ সময় চরফ্যাশন থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে চালিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই আরোহী রাশেদ নিহত হয়। আহত দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চরফ্যাশন থানার ওসি মোহা. মুরাদ হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....