বরগুনার বেতাগীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৩ জন প্রিজাইডিং অফিসার, ২৬৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬০০ জন পোলিং অফিসারের (ভোট গ্রহণ কর্মকর্তা) দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলা সদরের বেতাগী পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বরগুনা জেলার রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইমসালাম।
এসময় বরগুনা জেলা নির্বাচন অফিসার, সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহম্মদ, সহকারি কমিশনার (ভূমি) বিপূল শিকদারসহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহনকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের উদ্দেশ্যে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন বিষয় তুলে ধরে সঠিকভাবে তাদের দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
