ঢাকা শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

বেতাগী উপজেলার দেশান্তরকাঠী খ্রিস্টান পল্লীতে খ্রিস্টান সম্প্রদয়ের মাঝে শুভ বড় দিন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রস্ততি চলছে নানা অনুষ্ঠানের আয়োজনের। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের শুভ জন্মতিথি বড় দিন উপলক্ষে বাড়ি-ঘরে সাজগোজ ও আলোক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। গীর্জা সাজানো হচ্ছে বর্ণিল সাজে।

শুক্রুবার বিকেলে বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম দেশান্তরকাঠী খ্রিস্টান পল্লী ও গীর্জা পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোজাম্মেল হোসেন, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহম্মদ, সহকারী কমিশনার (ভূমি) বিপূল সিকদার, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে খ্রিস্টান সম্প্রদয়ের লোকজনের সাথে বড় দিনের শুভেচ্ছা বিনিময় এবং বড়দিন উপলক্ষে তাদের আয়োজনের খোঁজ খবর নেন। এ সময় বরগুনা জেলা প্রশাসক তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন।

জানা গেছে, ইতোমধ্যে দেশের দূরদূরান্ত থেকে বড় দিন উৎসব কে ভাগাভাগি করে নিতে নিজ নিবাসে ছুঁটে আসছেন খ্রিস্টান সম্প্রদয়ের লোকজন। তাদের কে বরণ করে নেওয়া হচ্ছে যেন জামাই আদরে। খ্রিস্টান পল্লীর বাড়িগুলোতে এখন সাজ সাজ রব বিরাজ করছে। স্থান পেয়েছে বড় দিন পালনের অনুসঙ্গ ক্রিসমাস ট্রি ও গোশালা। সামর্থবান অনেকের বাড়িতে তৈরি হচ্ছে বড় দিনের বিশেষ কেক এবং অন্যতম আকর্ষন শান্তাক্লজ।

প্রতিটি বাড়ি নিজস্ব ব্যবস্থাপনায় বর্ণিল সাজে সাজানো হচ্ছে। দূর থেকে দৃস্টি গোচর হচ্ছে এমন আলোক সজ্জা।এরইমধ্যে খ্রিস্টান ধর্মালম্বীরা সেরে ফেলেছেন কেনা কাটা। চলছে বড় দিনের কেক বানানো। আর আত্মীয়স্বজনকে নিমন্ত্রন করার পর্বতো রয়েছেই। বড় দিনের আনন্দ উপভোগ করার পূর্ব প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে খ্রিস্টান সম্প্রদয়ের নেতা ণিপু গোমেজ জানিয়েছেন।

সবই শেষ এখন শুধুই প্রহর গুনছেন সেই শুভ মাহেন্দ্র ক্ষনের। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, যে কোন প্রকার নাশকতা বা সংহিসতা প্রতিরোধ এবং নির্বিঘেœ এ দিকে বড় দিন উৎসব উদযাপনে নিরাপওার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদ জানান, এখানকার খ্রিস্টান সম্প্রদয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যাতে বড় দিন উদযাপন করতে পারে এ জন্য জেলা প্রশাসকসহ আমরা দেশান্তরকাঠী খ্রিস্টান পল্লী ও গীর্জা পরিদর্শন পরিদর্শন করে এসেছি। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....