ঢাকা শুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে ব্যবসায়ী সমিতির সভাপতির মৃত্যূ শহরে শোকের ছায়া

সাইদুল ইসলাম মন্টু বেতাী,বরগুনা
জানুয়ারি ১২, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

বেতাগীতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,  হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বেতাগী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু পরেশ চন্দ্র কর্মকার  (৭০) মারা গেছেন। তার মৃত্যূর সংবাদ বেতাগী পৌর শহরে পৌছার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১২ জানয়ারি) বিকেল ৪.৩০ মি: এর সময় বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (দিব্যান লোকান স্বগচ্ছতি)। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সার রোগে ভ‚গছিলেন।  মৃত্যূকালে  তিনি স্ত্রী,৩ ছেলে, ৩ ভাই ও দুই বোন রেখে যান।

পারিবারিক সূত্র জানায়, রাত  ১০ টায় তার অন্তষ্টিক্রিয়া শেষে বেতাগী পৌর শহরের  ৭নং ওয়ার্ডে দাহ করা হবে। তার মৃত্যূতে  বরগুনা-১ আসনের সাবেক এমপি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির,উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, বেতাগী শহর ব্যবসায়ী সমিতি ও বেতাগী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে শোকাগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন....