ঢাকা শনিবার , ২০ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে শাহজালাল ইসলামি ব্যাংক এর সহায়তায় শীতবস্ত্র বিতরন

সামীর আল মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আজ ২০ জানুয়ারি কচুয়া হাইস্কুল মাঠে সকাল ১০টায় মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী জনাব মোঃ মহিব্বুর রহমান মহোদয় এর বড় ভাই শাহজালাল ইসলামি ব্যাংক এর চেয়ারম্যান জনাব ইন্জিনিয়ার তৌহীদুর রহমান সিআইপি এর সহায়তায় দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়।
কম্বল
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নেছার উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এসএম আমিরুল ইসলাম লিটন।
বক্তব্যে রাখেন কাঠালিয়া উপজেলার ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আব্দুল হালিম, কাঠালিয়া উপজেলার সমকাল প্রতিনিধি মো: ফারক হোসেন খান, কচুয়া হাইস্কুল এর সাবেক সভাপতি জনাব এসএম মনিরুল ইসলাম রঙ্গু, ইউপি সদস্য জনাব মোঃ নাসির উদ্দিন আকাশ, ইউপি সদস্য জনাব মোঃ সেলিম তালুকদার এবং জানশরীফ গণগ্রন্থাগার এর সাধারণ সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন খান।
শুকুরিয়া মহান আল্লাহর দরবারে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো: আতিকুর রহমান রুবেল।

সংবাদটি শেয়ার করুন....