নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করা, এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার ও ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্থ সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে বরিশাল গণসংহতি আন্দোলন কমিটি।
মঙ্গলবার (৬ ফ্রেব্রæয়ারী) সকাল সাড়ে ১০ টায় নগরের সদররোডে বিক্ষোভ সমাবেশ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যলয়ে গিয়ে নেতৃবৃন্দ স্মারক লিপি প্রদান করে তারা।
এর আগে অশ্বিনীকুমার হল চত্বরের সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী আবদুর রশিদ নিলু। বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জেলা কমিটির সদস্য ইয়াসমিন সুলতানা, ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলার সদস্য আব্দুল মান্নান প্রমূখ।
