দেশের বিভিন্নস্থানে প্রভাবশালী মহল কর্তৃক শিক্ষকদের উপর হামলা ও মারধর করা সহ মানসিক নির্যাতন, ঘুষ দূর্নীতি ও চাকুরিচ্যুতি করার হুমকির বিরুদ্ধে বরিশাল জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকরা মানববন্ধন সমাবেশ করছেন।
মঙ্গলবার (৬ ফেব্রয়ারী ) সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমর টাউন হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক নেতৃবৃন্দ।
বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনিল বরন হালদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার সাবেক সভাপতি প্রবিন শিক্ষক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর ও দাশ গুপ্ত অশিষ কুমার।
এসময় অরো বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম, সঞ্চয় কুমার খান, সাধারন সম্পাদক আবুল কালাম প্রমূখ।
