ঢাকা বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ডিবির হাতে ইয়াবাসহ ডাক পিয়ন গ্রেফতার

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে ইয়াবাসহ ই-পোষ্ট অফিসের অস্থায়ী ডাক পিয়ন তপন কুমার দাস ওরফে তপুকে মাদকসহ গ্রেফতার করেছে ডিবি।

বুধবার বিকেলে ঝালকাঠি পৌর  শহরের কলেজ মোড় এলাকা থেকে ঝালকাঠি ডিবি পুলিশের এসআই মজিবর রহমান তপুকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

তার স্বীকারক্তি অনুযায়ী, তাকে তল্লাসী করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তার বিরুদ্ধে হত্যা, চাদাবাজিসহ বেশ কয়েটি মামলা ছিল। ১৫ সেপ্টেম্বর ৩০ পিস ইয়াবাসহ পোষ্ট অফিস রুম থেকে তাকে গ্রেফতার করেছিলো ডিবি পুলিশের এসআই সুবর্ণ চন্দ্র দে।

ঝালকাঠি ডিবি পুলিশের ওসি (ইনচার্জ) মো. মনিরুজ্জামান মনির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তপন কুমার দাস ওরফে তপুকে আটক করা হয়। করে তার স্বীকারক্তি অনুযায়ী তার নিকট থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন....